নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকা থেকে অস্ত্রসহ ডলার প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার চার প্রতারক হলো জামাল শেখ (৪০), জামাল মোল্লা (৪০), মিল্টন ফকির প্রকাশ বাঘু (২৫) ও রাজ্জাক শেখ (৩৫)।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে ডলার প্রতারকচক্রের চার সদস্যকে একটি এলজি ও তিনটি ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। তারা মানুষকে ডলার বিক্রি করে দেওয়ার কথা বলে এবং ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।








