নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল

কক্সবাজার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:১৪

নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) যৌথ টহল পরিচালনা করেছে। আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীতে এই যৌথ টহল হয়। এতে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২নং বিজিবি’র আওতাধীন শাহ পরীর দ্বীপ বিওপির সুবেদার মো. নজরুল ইসলাম ও মিয়ানমারের ১৫ সদস্যের নেতৃত্বে দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীন মেগিচং ক্যাম্পের পুলিশ ক্যাপ্টেন কেও টাটও।

টেকনাফ ২ বিজিবি’র উপ-অধিনায়ত মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, ‘সীমান্তে মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতাসহ সীমান্তে সংগঠিত যে কোনও বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছি আমরা। উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যরা সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যৌথ টহল সম্পন্ন করেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি, আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি, নভেম্বর মাসে ৫টি এবং ডিসেম্বর মাসে ১টি সহ মোট ৩৪টি যৌথ টহল সম্পন্ন হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম