চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২১

চট্টগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ ডিসেম্বর) ভোরে সীতাকুন্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ফরিদপুর সদরে।তিনি দুর্ঘটনা কবলিত বাসের চালক ছিলেন।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহতাবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘নগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির চালকের আসনে থাকা মামুন গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক