সিএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী মাসুদ কামাল অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৪

গ্রেফতার

সিএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী মাসুদ কামালকে (৩৮)২টি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার নেহাল বিল্ডিং’য়ের পাঁচ তলা থেকে তাকে আটক  করে পুলিশ। তার কাছ থেকে দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক এ তথ্য জানিয়েছেন। বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গ্রেফতার সন্ত্রাসী মাসুদ কামাল বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন নাচনা পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তার নামে হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে৷  

সংবাদ সম্মেলনে বিজয় বসাক বলেন, মাসুদ কামাল সিএমপির তালিকাভুক্ত একজন আসামি। সে দীর্ঘদিন ধরে ডোবারপার এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ সর্বমোট ১৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে আরও  দুটি মামলা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান মিজান, সহকারী পুলিশ কমিশনার সোহেল ও খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ. নাসির উদ্দিন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম