টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১২

কুমিল্লায় বিক্ষোভ মিছিল গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বাদ জুমা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড, কুমিল্লা জেলা শাখার ব্যানারে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কুমিল্লা টাউনহল মাঠে বিভিন্ন ইউনিট থেকে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে।

মিছিলের পর প্রতিবাদ সমাবেশে হামলার পরিকল্পনাকারী মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারী ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দীন নাসিম, মোশাররফ হোসেনসহ অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কুমিল্লায় বিক্ষোভ মিছিল সামবেশে বক্তারা বলেন, ভবিষ্যতে এ রকম ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ড যাতে না হয় সেজন্য দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে বাংলার মাটিতে মাওলানা সা’দ কান্ধলভীকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। কুমিল্লা রেইসকোর্স নূর মসজিদ মার্কাজে সা’দপন্থীরা যাতে কোনও প্রকার কার্যকলাপ ও সমাবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে ছিলেন। সেইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলেপরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম