প্রার্থিতা ফিরে পেলেন বান্দরবা‌নের বিএনপি প্রার্থী মা ম্যা চিং

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০১

মা ম্যা চিং নির্বাচন কমিশনে আপিল করে বিএন‌পির জেলা সভাপ‌তি মা ম্যা চিং প্রার্থিতা ফিরে পে‌য়ে‌ছেন। শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন ক‌মিশন মা ম্যা চিংয়ের ম‌নোনয়নপত্র বৈধ ঘোষণা ক‌রে। এ নি‌য়ে বান্দরবা‌নে ম‌নোনয়ন বৈধ হলো চারজ‌নের।
বান্দরবান জেলা বিএন‌পির সে‌ক্রেটারি জা‌বেদ রেজা ব‌লেন, ‘বিএন‌পির জেলা সভাপ‌তি মা ম্যা চিংয়ের ম‌নোনয়নপত্র বৈধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। আমরা নির্বাচন ক‌মিশন থে‌কে বৈধ ঘোষণার কাগজপত্র সংগ্রহ কর‌ছি।’

২ ডি‌সেম্বর বান্দরবা‌নে ৯ জ‌নের ম‌নোনয়‌নপত্র যাচাই-বাছাই শে‌ষে আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী বীর বাহাদুর উ‌শৈসিং, বিএন‌পির ম‌নোনীত প্রার্থী সা‌চিং প্রু জেরি এবং ইসলামী আ‌ন্দোল‌ন ম‌নোনীত প্রার্থী শওকতুল ইসলাম এ তিনজ‌নের ম‌নোনয়ন বৈধ এবং মিথ্যা তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দি‌তে না পারায় জেলা বিএন‌পির সভাপ‌তি মা ম্যা চিং, জেলা ম‌হিলা দ‌লের সে‌ক্রেটারি উ‌ম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রু নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস- এই ছয়জ‌নের ম‌নোনয়ন অ‌বৈধ ঘোষণা ক‌রেন বান্দরবান জেলা রিটা‌র্নিং কর্মকর্তা।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক