বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে বীর বাহাদুরের মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪২

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন বীর বাহাদুর এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপির সমর্থনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবানে প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, কালের কণ্ঠ ও বিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি ফরিদুল আলম সুমন, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, বান্দরবানে আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে কোনও কাজ করিনি। সব সময় যা পেরেছি তা-ই করেছি। কোনও কাজ করার সুযোগ পেলে আমি কখনো তা হাতছাড়া করিনি। যখন যেখানে মসজিদ, মন্দির, ক্যায়ং, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যালয়ের প্রয়োজন দেখা দিয়েছে তখন তা আমি নিজ উদ্যোগেই করেছি। এ সময় তিনি আগামীতে বান্দরবানকে সুন্দর করে সাজাতে কি ধরনের উন্নয়ন করতে হবে তার জন্য সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন।

তিনি বলেন, আমি আগামীতে যদি আবারও নির্বাচিত হতে পারি তবে অবশ্যই সাংবাদিকদের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবো।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম