চাঁদপুরের ৫ আসনে নির্বাচন করছেন ৩৫ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ০২:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০২:১৯

চাঁদপুরের ৫ আসনে আওয়ামী লীগ ও বিএনপির চূড়ান্ত প্রার্থীরা (ছবি– প্রতিনিধি)

চাঁদপুরের ৫ আসনে নির্বাচন করছেন ৩৫ জন প্রার্থী। রবিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ ছাড়া, দলের চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় ৯ জনের প্রার্থীতা বাতিল হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ আসনে নাগরিক ঐক্যের নেতা বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ফজলুল হক সরকার, গণফোরামের অ্যাড. সেলিম আকবর ও জাপা (কাজী জাফর) এসএমএম আলম, ইসলামী ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেএম রফিকুল ইসলাম, গণফোরামের ড. মো. শাহজাহান, চাঁদপুর-৫ আসনের এলডিপি নেতা বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ড. নেয়ামূল বশির, জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, জাসদ (ইনু) মনির হোসেন মজুমদার। এ ছাড়া, দলের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দের চিঠি না পাওয়ায় আরও ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

চাঁদপুরের ৫ আসনে নির্বাচন করছেন যারা

চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ড. মহীউদ্দীন খান আলমগীর, বিএনপির মোশারফ হোসেন, জাতীয় পার্টির এমদাদুল হক রুমন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক একেএম শহীদুল ইসলাম, ইসলামী ফ্রন্টের নূরুল আলম মজুমদার, ইসলামী আন্দোলনের জোবায়ের আহমেদ।

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন রুহুল, বিএনপির ড. জালাল উদ্দিন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, ইসলামী আন্দোলনের আফসার উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মো. মনির হোসেন চৌধুরী, মুসলিম লীগের নুরুল আমিন লিটন।

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি, বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন শেখ, জাকের পার্টির দেওয়ান কামরুন্নেসা, বাসদের শাহজাহান তালুকদার, বাংলাদেশ বিপ্লবি ওয়ার্কাস পার্টির মো. আজিজুর রহমান, তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান।

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, বিএনপির এম এ হান্নান, জাতীয় পার্টির মাঈনুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুকবুল হোসেন, ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী, বাসদের আনিসুজ্জামান ভূঁইয়া, ন্যাপ-এর দেলওয়ার হোসেন পাটওয়ারী, মুসলিম লীগের মাহবুবুর রহমান ভূঁইয়া।

চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বিএনপির ইঞ্জি. মমিনুল হক, ইসলামিক ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ইসলামী ফ্রন্টের আবু সুফিয়ান আল কাদেরী, ইসলামী আন্দোলনের শাহাদাত হোসেন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা।

এর আগে চাঁদপুরের ৫ আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫৯ জনের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে ৩ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম