নির্বাচিত হলে ফরিদগঞ্জে ব্যাপক উন্নয়ন করবো: শফিকুর রহমান

চাঁদপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:২১

চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শফিকুর রহমান একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ) এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। তিনি বলেন, ‘এবার আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে শামিল করবো ফরিদগঞ্জকে।’ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন শফিকুর রহমান।

শফিকুর রহমান দাবি করেন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। তিনি বলেন, ‘অনেকে ফরিদগঞ্জে বিএনপির ভোট বেশি বলে দাবি করেন। আসলে বিষয়টি সঠিক না। আমি বলবো, ফরিদগঞ্জে আওয়ামী লীগের ভোট বেশি। কারণ, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশি জয়লাভ করেছেন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আমি ফরিদঞ্জবাসীর ভোটে জয়ী হলেও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়।’

বিরোধী প্রার্থীর উদ্দেশে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘গত ১০ বছরে ডাকাতিয়া নদী দিয়ে অনেক ময়লা-আবর্জনা ভেসে গেছে। এবারের পরিবেশ ভিন্ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ শান্তিতে আছে। এসব কারণে মানুষ এবারও আওয়ামী লীগকে ভোট দেবে। জনপ্রতিনিধি না হলেও বিগত দিনেও ফরিদগঞ্জের উন্নয়নে আমি ভূমিকা রেখেছি, আর এবার আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে শামিল করবো ফরিদগঞ্জকে।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখনও অনেক বেশি। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। ফরিদগঞ্জবাসীও সেই বিজয়ের অংশীদার হবে।’ এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ডা. হারুনুর রশিদ সাগর, খাজা আহমেদসহ ফরিদগঞ্জের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও চাঁদপুরে কর্মরত সাংবাদিকরা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান