খাগড়াছড়িতে বিএনপির প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

প্রচারণার গাড়ি খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়া এলাকায় বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার নির্বাচনি প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হামলা চালিয়ে ৫ নেতাকর্মীকে মারধর, জিপগাড়ির কাচ ও মাইক ভাঙচুর করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব বলেন, ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনও ধরনের পদক্ষেপ নিচ্ছে না।’

আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা কমিটির আহ্বায়ক রণ বিক্রম ত্রিপুরা বলেন, ‘বিএনপির প্রচারণা কাজে কারা বাধা দিয়েছে, সেটি পুলিশ তদন্ত করে বের করুক। আওয়ামী লীগ হামলার সঙ্গে জড়িত নয়।’

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব জানান, হামলায় জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সুভাগ্য ত্রিপুরা, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ, সদস্য মো. জালাল হোসেন ও মো. হৃদয় আহত হয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের