১৪ ডিসেম্বর বান্দরবান মুক্ত দিবস

বান্দরবান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫

বান্দরবান ১৪ ডিসেম্বর (শুক্রবার) বান্দরবান মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বান্দরবান পাক-হানাদার মুক্ত হয়। বান্দরবানে পাহাড়ী জনপদ ও দুর্গম এলাকা হওয়ায় এখানে বড় ধরনের কোনও যুদ্ধ সংঘটিত হয়নি। তবে রাজাকার, পাক-হানাদার বাহিনীর অত্যাচারের হাত থেকে রক্ষা পায়নি পাহাড়ী ও বাঙালিরা। একাত্তরে এখানকার অনেক দামাল ছেলেরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়।

মুক্তিযোদ্ধাদের মতে, বান্দরবানের কালাঘাটা যুদ্ধক্ষেত্র হিসেবে বেশি পরিচিত হলেও সদরের নিউগুলশান, ডলু পাড়া, ক্যানাই জ্যু পাড়াকে মুক্তিযুদ্ধের ঘাটি হিসেবে ব্যবহার করা হত। সারাদেশের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধীর বিচার হলেও বান্দরবানে এখন অনেক রাজাকার রয়েছে। বর্তমানে বান্দরবানের পাক-বাহিনীর দোষররা এতই প্রভাবশালী যে, মামলা করাতো দূরের কথা, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না কেউ।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) তারু মিয়া বলেন, ‘আমি একটি স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছিলাম। দেশ এগিয়ে চলছিল। কিন্তু ১৯৭৫ সালে আমরা আবার কোথায় যেন হারিয়ে গেলাম। মনের মধ্যে ক্ষোভ ছিল। আমরাতো রাজাকারের জন্য মুক্তিযুদ্ধ করিনি। এভাবে চলতে চলতে যখন বর্তমান সরকার আসলো, আমরা আশার আলো দেখলাম। এর আগে আমাদেরতো কোনও মূল্যই ছিল না। কথায় কথায় আমাদের বলা হত আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। অথচ আমাদের ভাতা দেওয়া হত মাত্র দুইশ টাকা। আজকে আমরা খুশি। এখন আমাদের মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেওয়া হচ্ছে তা দিয়ে একটি সংসার ভালভাবে চলতে পারে। বর্তমানে আমি সুখি।’

এদিকে, বান্দরবান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান বলেন, ‘এখানে বড় কোনও যুদ্ধের ইতিহাস না থাকলেও, কালাঘাটা, ডলুপাড়া, ক্যানাই জ্যু পাড়াসহ কয়েকটি স্থানে পাক হানাদার বাহিনী হামলা চালায়। ১৩ই ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর সঙ্গে যখন আমাদের গোলাগুলি হয়, তখন তারা এখানে থাকতে না পেরে পিঁছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে তারা বান্দরবান ত্যাগ করে। এভাবে ১৪ই ডিসেম্বর বান্দরবান মুক্ত হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম