ভরাডুবির আশঙ্কায় বেসামাল আ. লীগ: ড. মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:০২

জনসভায় বক্তব্য রাখছেন ড. মোশাররফ কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সারাদেশে এখন ধানের শীষের জয়জয়কার। নির্বাচনে আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে। তারা জোর করে জয়ী হতে নানা কূটকৌশল গ্রহণে ব্যস্ত। তবে প্রবল গণজোয়ার মোকাবিলা করতে তাদের কোনও অপকৌশলই কাজে আসবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিদায় জানাতে দেশের জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।’

শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর হাইস্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে গত ১০ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে। জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। তাই তাদের কোনও দয়া-মায়া নেই। দেশে জনগণের জানমালের নিরাপত্তা নেই। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশ মানছে না। সর্বত্র এক হযবরল অবস্থা বিরাজ করছে। সরকারের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। তারা যা ইচ্ছে তা-ই করছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা, হামলা-মামলা ও জুলুম নিপীড়নের কারণে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘ভোট দেওয়ার পর গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বেপারির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা (উ.) জেলা বিএনপির সাধরণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা প্রমুখ।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম