‘গত ১০ বছরে যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, ইতিহাসে বিরল’

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:০০

পথসভায় আ হ ম মুস্তফা কামাল (ছবি– প্রতিনিধি)

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত ১০ বছরে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, ইতিহাসে বিরল। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।’

শনিবার (১৫ ডিসেম্বর) নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ, বেলঘর ইউনিয়নের গণসংযোগকালে এক পথসভায় তিনি একথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। আর স্বাধীনতা পেয়েছে বলেই বিশ্ব আজ বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

তিনি আরও বলেন, ‘আমাদের জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলারে পৌঁছেছে। দারিদ্র্যের হার কমে ২১.৮ শতাংশ হয়েছে। ৭ম পঞ্চশ বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করা হয়েছে। দেশের বেকার যুবসমাজের জন্য ১০০টি বিশেষ অঞ্চলের মত মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

এসময় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা গোলাম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম