ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:১০

ভাঙচুর হওয়া গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার-৩ আসনে বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার মির্জাপুরে এ ঘটনা ঘটে। হামলায় ৫ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দ জানান, বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকালে সারে ১০টার দিকে বিজয়নগর উপজেলা সদরের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। সেজন্য খালেদ হোসেন বিজয়নগরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিজয়নগর উপজেলা চত্বরের শহীদ মিনারে যাচ্ছিলেন। উপজেলা পরিষদের কাছে পৌঁছালে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা খালেদ হোসেনের প্রাডো গাড়িটির গ্লাস ভাঙচুর করে। এতে ৫ জন নেতাকর্মী আহত হন।

হামলা সম্পর্কে বিজয়নগর থানার ওসি নবীর হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি উপজেলা সদরে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে ছিলাম। জানতে পেরেছি বিএনপি প্রার্থীর শ্যামল সাহেবের গাড়ির একটি গ্লাস কে বা কারা ভেঙে দিয়েছে। আমরা এ ব্যাপারে খোঁজ খবর নেবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম