চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানের প্রার্থিতা স্থগিত

চাঁদপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩

চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হোইকোর্টের একটি যৌথ বেঞ্চ ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন স্থগিত করেন। সোনালী ব্যাংকের রাজধানীর রমনা শাখায় ঋণখেলাপি-জনিত আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এই নির্দেশনা দিলেন।

এ ব্যাপারে এম এ হান্নান মোবাইল ফোনে বলেন, ‘স্থগিতের বিষয়ে আপিল করা হবে। এ বিষয়ে আরেকটি মামলা সুপ্রিম কোর্টের একটি বিভাগে চলমান। আগামী ২ জানুয়ারি মামলাটির পরবর্তী তারিখ নির্ধারিত রয়েছে।’

প্রসঙ্গত, ফরিদগঞ্জ বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এর আগে তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে নির্বাচন করলেও, বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া। এবার তিনি দলের মনোনয়ন পাননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী