বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১১:১৪আপডেট : ১৬ মে ২০২৫, ১১:১৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর নাইমুজ্জামান খানকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ এর অধিশাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশে স্বাক্ষর করেন যুগ্ম সচিব সচিব আবুল হায়াত মো. রফিক। নাইমুজ্জামান খানের স্থলাভিষিক্ত হবেন এয়ার কমোডর মো. আসিফ ইকবাল।

জানা গেছে, গত ২ ডিসেম্বর নাইমুজ্জামান খানকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়। পরে আদেশটি স্থগিত হয়ে যায়।

গত ৭ মে দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। তার থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এই ঘটনায় তিন উপদেষ্টার সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তারা গত ১৩ মে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় কর্তব্যরত কর্মকর্তারা উপদেষ্টাদের জেরার মুখে পড়েন। এর পরের দিন পূর্বে বদলি হওয়া বিমনাবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দায়িত্ব ছেড়ে বাহিনীতে ফিরে যান। আর তার পরের দিন নাইমুজ্জামান খানকে বদলি করা হলো।

/আইএ/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের