আ.লীগ ইসিকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে: ফখরুল

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬

কুমিল্লায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ বর্তমান নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে। নির্বাচন কমিশনার বলছে, একাদশ সংসদ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং রয়েছে। আমরা বলছি, দেশে নির্বাচনি পরিবেশে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের কথা নাকি অসত্য। কিন্তু আমরা দেখেছি ২০১৪ সালের মতো আওয়ামী লীগ সরকার তত্ত্ববধায়ক ব্যবস্থা বাতিল করে সরকারে থেকে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসতে চাইছে, যা সম্পূর্ণ গণতন্ত্রবিরোধী। বর্তমানে দেশে মানুষ স্বৈরাচারী রাষ্ট্রে বাস করছে। জনগণের ভোটে আগামী ৩০ ডিসেম্বর দেশ স্বৈরাচারী সরকার থেকে মুক্তি লাভ করবে এবং গণতন্ত্র ফিরে পাবে।’ কুমিল্লায় বিএনপির নির্বাচনি জনসমাবেশ

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের এক পথসভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের গান গেয়ে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া  ছুটে বেড়িয়েছেন, তাকে আজ এই স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করাচ্ছে। তাকে নির্বাচনও করতে দিচ্ছে না। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলেই আজ এমনটি করছে। পুলিশ, র‍্যাবসহ সর্বস্তরের প্রশাসনকে ব্যবহার করে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, মামলা দিয়ে হয়রানি করছে। নির্বাচনি প্রচার-প্রচারণায় আমাদের প্রার্থীদের মাঠে নামতে দিচ্ছে না।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেএসডি মহাসচিব আবদুল মালেক রতন। চান্দিনা ২০ দলীয় জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মফিজুল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির একেএম আনোয়ার হোসেন প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম