‘টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৬

আইনশৃঙ্খলা কমিটির সভা

টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, ফোন করে হত্যারও হুমকি দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। এসময় রিটার্নিং অফিসারদের নিরাপত্তায় তিনি পুলিশ প্রশাসনকে সর্তক থাকার নির্দেশনা দেন।

আব্দুল মান্নান বলেন, ‘নগরীর ৬টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের। অন্যদিকে, নগরীর বাইরে চট্টগ্রামের অপর ১০টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ সুপারের। এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে হবে, যাতে প্রতিটি মুভমেন্টে রিটার্নিং অফিসাররা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে পারেন।’

সভায় নকল ব্যালট পেপার নিয়ে শঙ্কার কথাও জানান বিভাগীয় কমিশনার। আব্দুল মান্নান বলেন, ‘ভোটের দিন দুর্বৃত্তরা পকেটে করে নকল ব্যালট পেপার এনে বাক্সে ঢুকিয়ে দিতে পারে। কোনটা আসল আর কোনটা নকল সেটা হয়তো প্রিজাইডিং অফিসাররা বুঝতে পারবেন না। তাই এ ধরনের কোনও অপকর্ম যাতে কেউ চালাতে না পারে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন অথবা তার আগে-পরে দেশে যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মাস্টারপ্ল্যান আছে, এমন সংবাদ বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি। যেকোনও অপরাধ ঠেকাতে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্র ও আশপাশে সতর্ক অবস্থায় থাকবে, টহল জোরদার করবে।’

সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম