বাঁশখালীতে জাতীয় পার্টির সমাবেশে হামলা, ‘গুলিবিদ্ধ ২৫’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মিসমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় জাতীয় পার্টির সূত্রগুলোর দাবি, এ ঘটনায় তাদের ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলির এসময় সমাবেশে আটকা পড়েন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন।

মাহমুদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী চাম্বল বাজারে আমাদের সমাবেশ চলছিল। এসময় একই আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের অনুসারীরা সমাবেশ লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের এতে আমাদের ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন মন্তব্য করতে রাজি হননি। একাধিক বার তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করে ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন।

আহতদের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঁশখালীর গোলাগুলির ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৮টার পর তাদের হাসপাতালে আনা হয়।  এর মধ্যে ১৪ জন গুলিবিদ্ধ, অন্যজন ছুরিকাঘাতে আহত ছিলেন।  সবাই আশঙ্কামুক্ত।’

আহতদের মধ্যে কয়েকজনের নামও জানান তিনি। তারা হলেন– কপিল উদ্দীন, নুনু মিয়া, বৈলছড়ি হাসান, রশিদ, আজিজ আহমদ, আমিন শরিফ, রাসেল মাহমুদ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম