সুবর্ণচরে বিএনপির গণসংযোগে পুলিশের হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির গণসংযোগে বিনা উসকানিতে পুলিশের সশস্ত্র হামলা চালিয়ে ১৬ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে।  এর প্রতিবাদে শনিবার নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার দুপুরে সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা ও গণসংযোগ শেষে নামাজ ও দুপুরের খাবারের জন্য সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার বাড়িতে আমিসহ নেতাকর্মীরা উপস্থিত হয়। তখন হঠাৎ করে বেশ কয়েকটি গুলি ও সাউন্ড গ্রেনেডের আওয়াজ হয়। এসময় নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করে। তখন পুলিশের মদদে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয় এবং বিনা কারণে সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ ১৬ জনকে গ্রেফতার করে এবং প্রায় ২০০ মোটরসাইকেল থানায় নিয়ে যায়। এই আসনে নির্বাচনের কোনও পরিবেশ না থাকায় আমার নির্বাচনি প্রচার কর্মসূচি স্থগিত করলাম।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম