ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত, আটক ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৩

গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে।

ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ এবং বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের মেড্ডা এলাকায় বিএনপির একটি সভা চলছিল। এর একটু দূরে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে মেড্ডা এলাকায় গণসংযোগ করছিলাম এসময় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর এলোপাতারি ইটপাটকেল এবং ককটেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকেভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে।  মিছিল থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের  দাবী জানানো হয়।

বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘এটা আওয়ামী লীগের পাতানো নাটক। তারাই এ ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে ‘

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন ভূইয়া জানান, এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম