কল্যাণ পার্টির চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৬

 

হামলায় গাড়ির কাচ ভেঙে যায় চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টায় হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ চার নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির দাবি।

সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফতেহপুর ইউনিয়নে গণসংযোগ করতে যাওয়ার পথে এক নম্বর গেটের কাছে আমার গাড়ি বহরে হামলা চালানো হয়। তাদের হামলায় আমি নিজে, গাড়ির চালক ও চিককনদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন আহত হই।’

হামলার জন্য মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের সমর্থকদের দায়ী করেছেন জন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।

অভিযোগের বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই রকম একটা ঘটনার কথা শুনেছি। তবে কাদের মধ্যে ঘটনাটি ঘটেছে আমার জানা নেই। যখন ঘটনাটি ঘটে তখন আমি বায়েজিদের বালুচরা এলাকায় গণসংযোগ করছিলাম।’

হাটহাজারী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধানের শীষের প্রার্থী এই ধরনের একটি অভিযোগ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা চালায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা গিয়ে সেখানে কাউকে পাননি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

এই বিষয়ে জানতে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম