রোহিঙ্গাদের মাঝে ভারত সরকারের দেওয়া শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:৫৮

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারতীয় ত্রাণ সামগ্রী বিতরণ

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মাঝে ভারত সরকারের দেওয়া শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ১২নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম দিন ২৫০ জন রোহিঙ্গাকে এ শীতবস্ত্র দেওয়া হয়। পর্যায়ক্রমে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে দেওয়া এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২ লাখ পঁচিশ হাজার কম্বল, ২ লাখ সোয়েটার এবং পাঁচশ সড়ক বাতি। দুপুরে উখিয়ার বালুখালী জামতলী ১২নং রোহিঙ্গা ক্যাম্পে এ সহায়তার প্রদানের উদ্বোধন করেন শরনার্থী, ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার মো. আবুল কালাম। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট কর্মকর্তারাসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে ২০১৭ সালে ভারত সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অংশ হিসাবে ৯৮১ মেট্রিত টন চাল, ডাল, চিনি, তেল, বিস্কুট ও মশারি দিয়েছে। ২০১৮ সালের মে মাসে ৩৭৩ মেট্রিক টন ত্রাণ সামগ্রী দিয়েছে। এরমধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি, ৬১ মেট্রিক টন শিশু খাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য রেইনকোট ও গামবুট। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেওয়া তৃতীয় চালানে ছিল ১.১ মিলিয়ন সুপার কেরোসিন ও ২০ হাজার কেরোসিন স্টোভ। যা রোহিঙ্গাদের মাঝে হস্তান্তর করা হয়।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম