বন্দুকের নল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে আ. লীগ: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬

নোয়াখালীতে জনসভায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, বন্দুকের নলে নয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে, গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। বিকল্প কোনও পথে আমরা ক্ষমতা চাই না।’

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশ সমৃদ্ধ হচ্ছে।’ 
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ম্যাজিকে সারাদেশে নৌকার জয়জয়কার। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিভাগের ৬৯ বছরের ইতিহাসে নেত্রী আমাকেই প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন। এতে নোয়াখালীবাসী সম্মানিত হয়েছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নেত্রীকে সম্মানিত করার আহ্বান জানান। কাজ যারা করেছে তাদের ভুল হতে পারে। যদি কোনও নেতাকর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুলত্রুটি ক্ষমা করবেন। আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো।’ 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম