ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ বদির

টেকনাফ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

বক্তব্য রাখছেন আব্দুর রহমান বদি (ছবি– প্রতিনিধি)

টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে টেকনাফ উপজেলা কেজি আদর্শ স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে উপজেলা শ্রমিকলীগ আয়োজিত কর্মিসমাবেশে তিনি এ নির্দেশ দেন।

আব্দুর রহমান বদি বলেন, ‘ইয়াবা নিয়ে টেকনাফের যে বদনাম রয়েছে, দূর করতে হবে। এজন্য ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ দিচ্ছি।’

নৌকা প্রতীকে ইয়াবা ব্যবসায়ীদের ভোট দেওয়ার দরকার নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি প্রার্থী ইয়াবা ব্যবসায়ীদের টাকায় টেকনাফের ওসিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। বিএনপির এসব ষড়যন্ত্র সফল হবে না। কারণ, জনগণ এখন বিএনপির মিথ্যাচার বিশ্বাস করে না।’

আব্দুর রহমান বদি বলেন, ‘উখিয়া-টেকনাফে নৌকার বিজয় নিশ্চিত দেখে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি ফেসবুক ও মিডিয়ানির্ভর রাজনীতি শুরু করেছেন। নির্বাচনি মাঠে না নেমে গোপন জায়গা থেকে তিনি ভিডিও-বার্তায় সন্ত্রাসীদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন।’

আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার প্রার্থী শাহীন আক্তারের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। আর না হলে আবারও উখিয়া-টেকনাফের জনগণ উন্নয়ন বঞ্চিত হবে।’

তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফের চিত্র আগামী ৫ বছরে পাল্টে যাবে। যে পরিকল্পনা বর্তমান আওয়ামী লীগ সরকার নিয়েছে, বাস্তবায়ন হলে টেকনাফ হবে দেশের পর্যটনশিল্পের মূল কেন্দ্র।’

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– সাবেক সংসদ সদস্য ও টেকনাফ আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের