চট্টগ্রাম-১২ আসনের পটিয়ায় যুবলীগকর্মীকে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
৩০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩

পটিয়া থানা

চট্টগ্রাম-১২ আসনের পটিয়া এলাকায় দ্বীন মোহাম্মদ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত দ্বীন মোহাম্মদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্থানীয় মৃত ইউসুফ কমান্ডারের ছেলে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দ্বীন মোহাম্মদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

নিহত দ্বীন মোহাম্মদের ভাতিজা সাইফুর রহমান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটের বৈঠক শেষে আমরা বাড়ি ফিরছিলাম। ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় বিএনপিকর্মী রফিকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচা (দ্বীন মোহাম্মদ) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তবে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের কেউ জড়িত না। নৌকার প্রার্থীর দেওয়া টাকা ভাগাভাগি করতে গিয়ে যুবলীগে স্থানীয় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের হামলায় দ্বীন মোহাম্মদ নিহত হন।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের