পানছড়িতে বিএনপির তিন এজেন্টকে হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩

খাগড়াছড়ি

পানছড়ি উপজেলার মধ্যনগর এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির এজেন্ট তিন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, আবুল বাশার, মোহাম্মদ শাহজাহান, আরিফ হোসেন।

পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন জানান, ‘সকালে ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবুল বাশার, শাহজাহান ও আরিফ হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নেওয়া হচ্ছে।’

এই বিষয়ে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া বলেন, এই ঘটনায় আওয়ামী লীগ জড়িত নয়। বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে তা হতে পারে।’

রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, এই ধরনের কোনও ঘটনার কথা তিনি শোনেননি। এ ধরনের ঘটনা হলে ব্যবস্থা নেওয়া হবে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নরুল আলম  বলেন,‘ আমি এ ধরণে ঘটনার কথা শুনিনি। তবে খোঁজ নিয়ে দেখছি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি