নতুন বছরে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে র্যাবের সদস্যরা বিশেষ টহল জোরদার করেছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি বিকেল পর্যন্ত উখিয়া-টেকনাফে র্যাবের টহল টিম সীমান্তের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যাবের ভাষ্য মতে, ইংরেজি বর্ষ বরণের দিনটি বিশ্বে প্রায় সব দেশে জাকজমক পূর্ণভাবে উদযাপন করা হয়। অন্যান্য বছরের মতো এবারও বর্ণিল উচ্ছ্বাসে ২০১৯ কে বরণ করে নিয়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের মানুষ। তবে নতুন বছরকে সামনে রেখে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে তারজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৭) টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে র্যাব টহল দিচ্ছে।
এসব তথ্য জানিয়েছেন টেকনাফ র্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, ‘মানুষ যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারে সে লক্ষ্যে এলাকায় র্যাব টহল দিয়েছে। র্যাবের স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত রয়েছি।’








