কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বালুখালীর পানবাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বালুখালী বাজার এলাকার মোহাম্মদ সুলতান (২৮) ও ফাতেমা (৪০)। তারা দুজন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার বাসিন্দা।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে তাদের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।








