চট্টগ্রামের মীরসরাই এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রফিক (৪৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এস আই শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. রফিক খাগড়াছড়িতে ইটভাটায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদিতে।
শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রফিক সকালে বাড়ি যাওয়ার জন্য বারৈয়ারহাটে এসেছিলেন। সেখানে রফিক রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








