পরিবেশ দূষণের দায়ে পর্যটকবাহী জাহাজকে ১ লাখ টাকার জরিমানা

টেকনাফ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০২:১১আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:১৩
image

পরিবেশ দূষণের দায়ে পর্যটকবাহী জাহাজকে ১ লাখ টাকার জরিমানা এমভি বে ক্রজ নামের একটি পর্যটকবাহী জাহাজকে এক লাখ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জাহাজটি টেকনাফ-সেন্টমার্টিন রুতে চলাচল করে। বুধবার (০৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার শাখার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আশরাফ।
সাইফুলের ভাষ্য, পর্যটকবাহী জাহাজ এমভি বে ক্রজ ক্ষতিকর ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করছে মর্মে একটি প্রতিবেদন চট্রগ্রাম কার্যালয়ে পাঠানো হয়েছিল। তারই সূত্রে (৯ জানুয়ারি) বুধবার ওই জাহাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করে জাহাজ কর্তৃপক্ষকে এভাবে জাহাজ না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের পরিবেশবিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেছেন, পরিবেশের ভারসাম্য নষ্টের দায়ে ওই জাহাজকে জরিমানা করার বিষয়টি ভালো হয়েছে। পরিবেশ রক্ষার্থে পর্যাক্রমে সকল জাহাজের বিরুদ্ধেই একইভাবে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন তিনি। এমভি বে ক্রুজ

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম