চমেক হাসপাতালে কেএসআরএমের সৌজন্যে বিশুদ্ধ পানি শোধনাগার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

চমেক হাসপাতালে কেএসআরএমের সৌজন্যে বিশুদ্ধ পানি শোধনাগার দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম-এর সৌজন্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপন করা হলো বিশুদ্ধ খাবার পানি শোধনাগার। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৮ জানুয়ারি সকালে এর উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ। তিনি এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

কেএসআরএম-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম বলেন, ‘ব্যবসার পাশাপাশি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কেএসআরএম। চমেক হাসপাতালে বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন এরই একটি অংশ।’

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বী পান্না, উপ-পরিচালক ডাঃ আক্তারুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, নির্বাহী সদস্য মুজিবুল হক সিদ্দিকী, সমাজ সেবা অফিসার তানজিনা আফরিন।

কেএসআরএম-এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও অংশ নেন সিনিয়র মেডিক্যাল কনসালট্যান্ট ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ব্র্যান্ড সমন্বয়ক মো. মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার (ব্র্যান্ড) মিজান-উল হক, জুনিয়র অফিসার (ব্র্যান্ড) সাদ মো. আফতাব হোসেন, অফিসার (ক্রয় বিভাগ) মো. মোয়াজ্জেম।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ