ভূমি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: জাবেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জানুয়ারি ২০১৯, ২২:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়ে যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দেবো। ভূমি মন্ত্রণালয়ে কোনও ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। ভূমি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যাবো।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এদিন বিকাল ৪টায় তিনি চট্টগ্রামে আসেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘মন্ত্রণালয় সামলানো গুরু দায়িত্ব। ব্যর্থতার দায়ভার নিয়ে মন্ত্রণালয় ছেড়ে যাবো না। ভূমি মন্ত্রণালয় হবে জনগণকে সেবা দেওয়ার মন্ত্রণালয়। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই। সফল হতে চাই।’

বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ ও কলিম উদ্দীন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী