স্কুলছাত্র সাকিব অপহরণের ‘মূল হোতা’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

গ্রেফতার

কলেজছাত্র সাদেক ছোবহান সাকিব অপহরণ ঘটনার ‘মূল হোতা’ জাহাঙ্গীর আলম প্রকাশ জয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর হকার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মঈনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার জয় অপহৃত ওই ছাত্রের খালাত ভাই। জয় লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের কামাল উদ্দিন প্রকাশ কামাল ড্রাইভারের ছেলে।

মঈনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাকার লোভে জয় তার খালাত ভাই সাবিককে অপহরণ করে। সোমবার ভোরে সাকিবকে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জয় জড়িত থাকার বিষয়টি আমরা নিশ্চিত হই। পরে সারা দিন বিভিন্ন জায়গায় অভিযানের চালিয়ে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে গত ১০ জানুয়ারি সকালে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজে যাওয়ার পথে অপহৃত হন সাকিব। এ ঘটনায় সাকিবের বাবা ফৌজুল কবীর সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানানোর পর সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার বটতলী বাজার এলাকার এম কে বোর্ডিংয়ে  অভিযান চালিয়ে পুলিশ সাকিবকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম