চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৫২

চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কমল দেব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় নগরীর কালুরঘাটের সিঅ্যান্ডবি বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই  র্শীলাব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কমল বাঁশখালী উপজেলার সাধনপুরের অতুল দেবের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত পৌনে ১১টায় কমলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ সম্পর্কে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় কমল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম