টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১০:১১আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১০:১২

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে বিজিবি-পুলিশ যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ প্রকাশ মুছু (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বিজিবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি। নিহত মোস্তাক ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামেন। এসময় ওই এলাকা থেকে মোস্তাককে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে বেশ কিছু ইয়াবা আছে। এই খবরে রাতে আটক মোস্তাক আহমদকে নিয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে বিজিবি-পুলিশকে লক্ষ্য করে পাচারকারীরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি-পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারীরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আছাদুদ-জামান চৌধুরী আরও বলেন, ‘বিজিবি ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাকের লাশ ময়নাতদন্তের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, বিষয়টি জানতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের মোবাইলে বার বার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম