ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪

  ইয়াবাসহ আটক ২

মাদক ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর একে খান এলাকার নুর-এ মদিনা ফিলিং স্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার ইয়াবার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা।’

আটক দুইজন হলেন, মো. কামাল হোসেন (৩৮) ও জুথি বেগম (২৫)।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একে খান এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দু’জনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান