চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:১৬

ইয়াবা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন গোলচত্বর এলাকা থেকে ১৪শ’ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে তিনি জানান।

আটক ব্যক্তির নাম মো. রেজাউল করিম সরদার প্রকাশ শান্ত (৪০)। সে মাদারীপুর জেলার কালকিনী থানার উত্তর ধুয়াসার বাসিন্দা মৃত আহাম্মদ আলী সরদারের ছেলে।

প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন,‘গোলচত্বর দিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশ সদস্যদের সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয় এবং ‘নতুন সময়’ নামে একটি সংবাদপত্রের আইডি কার্ড দেখায়। পরে তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করলে তার ডান ও বাম পায়ের হাঁটুর নিচে কৌশলে লুকানো অবস্থায় ৭টি সিনথেটিক প্যাকেট থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম