চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড থেকে একজনকে এবং অন্যজনকে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই রোহিঙ্গা নারীর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
আটক দুই নারী হলেন- ফাতেমা বেগম (৩৭) ও তৈয়বা খাতুন (২৪)। তৈয়বা তার পরিবার নিয়ে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। অন্যজন ফাতেমা উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে বসবাস করেন। দু’জনই ২০১৭ সালে কক্সবাজার সীমান্ত হয়ে বাংলাদেশে আসেন।
শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বা খাতুনকে মেরিনার্স সড়ক থেকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফাতেমাকে রেলস্টেশন রোড থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম