ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৩

ব্রাহ্মণবাড়িয়া

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এই ৫ বাংলাদেশি নাগরিককে আখাউড়া উপজেলার হিরাপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। তারা হলেন,  লিটন সরকার (৩৫), সতীশ সরকার (৬৫), শোভা রানী সরকার (৩০), শান্ত সরকার (১০) ও রনি সরকার (৬)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ত্রিকোনা গ্রামের বাসিন্দা ও একই পরিবারের সদস্য। 
জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল অনুমান ৭টার দিকে এই ৫ বাংলাদেশি নাগরিক সীমান্তের ২০২৩নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে। এসময় বিএসএফ তাদের আটক করে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। দুপুর ২টার দিকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হীরাপুর সীমান্ত দিয়ে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করে।
রাতে আখাউড়া সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করে তাদের আখাউড়া থানায় সপোর্দ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের