ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩১ রোহিঙ্গা, পতাকা বৈঠকেও হয়নি সুরাহা

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২১ জানুয়ারি ২০১৯, ১০:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৫৫

সীমান্তে থাকা রোহিঙ্গারা ব্রাহ্মণবাড়িয়া কসবা কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় ৩১ রোহিঙ্গাকে বিএসএফের পুশব্যাকের চেষ্টার ঘটনায় একাধিকবার পতাকা বৈঠকেও এ বিষয়ে কোনও সমাধান হয়নি। এ অবস্থায় গত দুইদির ধরে আটকে পড়া রোহিঙ্গারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ঠান্ডাজনিত কারণে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। 

এলাকাবাসী ও বিজিবি’র কর্মকর্তারা জনান,শুক্রবার (১৮ জানুয়ারি) রাত থেকে  কসবা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১ রোহিঙ্গা নাগরিকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি সদস্যরা সীমান্তে সর্তক অবস্থান গ্রহণ করলে সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করে। এরই মধ্যে রোহিঙ্গা নাগরিকরা দুই দেশের সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান নেয়। এ নিয়ে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  রবিবার দুপুরেও বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। তবে কোনও ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় বলে জানা গেছে।

বৈঠক নিয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, বৈঠক শেষে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর তাদেরকে জানিয়েছেন রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না হওয়ায় বিজিবি তাদেরকে গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজিবি। এর বেশি তিনি আমাদেরকে জানাতে অপারগতা প্রকাশ করেন।  

এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম জানান, আটকে পড়া রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের কাছে কোনও ধরনের নির্দেশনা নেই। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের