নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

  দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের (বেগমগঞ্জ-সোনাইমুরি সড়কের) রাশেদিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজন আহত হয়। নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। প্রাথমিক অবস্থায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নিহত একজনকে বেগমগঞ্জ থানায় এবং বাকি তিনজনের লাশ নোয়াখালী জেলা হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন নোয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এছাড়াও বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম