কুমিল্লায় চেক জালিয়াতির মামলায় নাগরিক ফোরামের সভাপতি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০১:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০২:১০

কুমিল্লায় চেক জালিয়াতির মামলায় নাগরিক ফোরামের সভাপতি গ্রেফতার কুমিল্লায় চেক জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় জেলার নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) নগরীর নিউ মার্কেটের চতুর্থ তলা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল কুমিল্লা নগরীর লাকী হাউজ এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানিয়েছেন, ২০১৭ সালে কুমিল্লার আদালতে চেক জালিয়াতির অভিযোগে রিয়েল এস্টেট নামে একটি ডেভেলপার কোম্পানি একটি মামলা দায়ের করে।
ওই মামলার বাদী হয়েছেন কোম্পানির সদস্য আবুল কালাম আজাদ। দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ায় আদালতের নির্দেশে কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম