ভাসানচরে দুটি জাহাজ ডুবি, এক নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

ভাসান চর ভাসানচরে বৃহস্পতিবার পৃথকভাবে দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় জাহাজ ডুবির এ ঘটনা ঘটে। এ সময় এক নাবিক নিখোঁজ হয়েছেন। ভরা জোয়ার না থাকায় মাটিতে আটকা পড়ে জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম এ তথ্য নিশ্চিত করে জানান, একই দিন ভাসানচর এলাকায় আরও একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভরা জোয়ারে হাতিয়া চ্যানেল পার হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ‘খাজা বাবা ফরিদপুরী’ নামের জাহাজটি ওই নির্দেশনা না মেনে ভরা জোয়ার আসার আগেই রওনা দেয়। এ কারণে হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় পৌঁছালে জাহাজটি আটকে যায়। পরে জোয়ার আসার পর জাহাজটি ডুবে যায়। এ সময় ওই জাহাজে থাকা এক নাবিক নিখোঁজ হন।’

ভাসান চর-৩

তিনি আরও বলেন, ‘ওই জাহাজে ১৩ জন নাবিক ছিল। এরমধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।’

এদিকে একই দিন ভাসানচর এলাকায় ‘এন ইসলাম’ নামে আরেকটি জাহাজ ডুবে গেছে।

মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এন ইসলাম’ নামের ওই জাহাজের মালিক পক্ষ দাবি করেছেন, তাদের জাহাজটিকে সিটি-১৯ নামে আরেকটি জাহাজ ধাক্কা দিলে এন ইসলাম জাহাজের তলা ফুটো হয়ে যায়। এতে জাহাজটি ডুবে যায়। তবে ওই জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক