লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে আ.লীগের উচ্ছ্বাস, আগ্রহ নেই বিএনপি’র

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

উপজেলা নির্বাচনে অংশগ্রহণে আ.লীগের আগ্রাহী প্রার্থীরা

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হলেও আগ্রহ নেই বিএনপির। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের হাফ ডজন নেতা মাঠে থাকলেও বিএনপির কোনও নেতার উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ নেই।

আওয়ামী লীগ থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন।

সম্ভাব্য প্রার্থীরা ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে উপজেলা নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা এখন দলীয় মনোনয়নের জন্য ঢাকার কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে তাদের নিজের যোগ্যতা প্রচারণার জন্য তদবিরে ব্যস্ত।

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয়ভাবে প্রচার-প্রচারণার চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে তদবিরকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। অপর দিকে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট যদি দিনে হতো বিএনপি অংশগ্রহণ করতো। এখন ভোট রাতে হচ্ছে আর বিএনপি রাতের ভোটে অংশগ্রহণ করবে না।’

বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘আমি গত ৫ বছর পরিকল্পনা করে এলাকার অবকাঠামোর উন্নয়ন করেছি।  টি আর কাবিখার বরাদ্দ দিয়ে পুরো বাংলাদেশে আমরাই রাস্তায় ইটের সলিং করেছি।’

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছি, বর্তমানে চর রুহিতা ইউপির চেয়ারম্যান হিসাবে ৮ বছর ধরে দায়িত্ব পালন করছি। আমি আশা করি ইউনিয়ন পরিষদে আমি যেভাবে সফল হয়েছি দলীয় মনোনয়ন পেলে লক্ষ্মীপুর সদর উপজেলাকেও সেই সাফল্যের ধারাবাহিকতায় মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।’

জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম । জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি আশা করি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আমি পাবো।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম