৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

ইয়াবা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা চৌমুহনী মোড় থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

আটক আব্দুল মান্নান নরসিংদী জেলার সদর উপজেলার মোল্লাবাড়ি এলাকার অহিদ আলীর ছেলে।
আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। মান্নান মঙ্গলবার ভোরে কক্সবাজারে গিয়ে আব্দুল অহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। ঢাকায় আসার পর আব্দুল্লাহ নামে আরেক ব্যক্তির কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান জানিয়েছে সে কোরআনে হাফেজ। ইয়াবা পাচারের কাজে জড়ানোর আগে সে নরসিংদীতে একটি হেফজখানার শিক্ষক ছিল। ইয়াবাগুলো পৌঁছে দিলে তাকে প্রতি হাজার ইয়াবার বিপরীতে ৪ হাজার টাকা করে দেওয়া হতো।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম