রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন ১৮ মার্চ

রাঙামাটি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯

উপজেলা পরিষদ নির্বাচন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় উপজেলা পরিষদের নির্বাচন হবে ১৮ মার্চ। বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান জেলার সব উপজেলা এবং নোয়াখালীর হাতিয়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোট হবে।

এরই মধ্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগ জেলার ১০টি উপজেলার মধ্যে আটটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

বিএনপির রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক দীপু তালুকদার বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা আমাদের দল থেকে কোনও প্রার্থী দিচ্ছি না। স্বতন্ত্রভাবে কেউ যদি করে সেটি তার ব্যক্তিগত মতামত। আমরা কেউ ভোটকেন্দ্রে ভোট দিতেও যাবো না।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদাক নিলোপল খীসা বলেছেন, ‘অনেকে নির্বাচন করতে চায়। আমরাও নির্বাচনমুখী দল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে ক্ষমতাসীনরা ভোটকেন্দ্র দখল করেছে  উপজেলা পরিষদ নির্বাচনেও যদি একই ঘটনা ঘটে তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব। আমরা চাই নির্বাচন কমিশন সবার জন্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করবে।’

আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুসা মতব্বর বলেন, ‘আমরা বিএনপিকে নিয়ে চিন্তিত নই। পাহাড়ে অবৈধ অস্ত্রের কারণে গত জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছিল। এবার  অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কাউকে ভোট দিতে বিরত রাখা যাবে না। যদি তারা সেটি না পারে তাহলে আটটি উপজেলায় প্রার্থী জয়যুক্ত হবে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম