কুমিল্লায় ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

কুমিল্লা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৯

উদ্ধার ফেনসিডিল ও আটক কাভার্ডভ্যান চালক কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় ফেনসিডিল বোঝাই একটি কাভার্ডভ্যান ও চালককেও আটক করা হয়। শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আটক চালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সীতাকুণ্ডের উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির একশ’ গজ দক্ষিণে (চট্ট-মেট্রো- ১১-৬৫৬৬) একটি কাভার্ডভ্যান থেকে ৪৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যান চালককেও আটক করা হয়।

এএসআই নূর উদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাবাদে আলমগীর স্বীকার করেছে জব্দ ফেনসিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হবে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম