টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৫

ইয়াবাসহ আটক হওয়া রোহিঙ্গা (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে পাঁচ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জোবায়ের (১৮) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ লেদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টেকনাফ র‍্যাব-৭ এর ক্যাম্প ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব জানান, হ্নীলা ইউয়িনের দক্ষিণ লেদায় ইয়াবার একটি চালান বেচাকেনা হচ্ছে –এমন খবরে আজ (মঙ্গলবার) দুপুরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে ওই রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম ৩৫ লাখ টাকা।

বার্মিজ সিগারেটসহ হওয়া রোহিঙ্গা (ছবি– প্রতিনিধি)

গত বছরের আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে এসে জোবায়ের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয় বলেও জানান তিনি।

শাহেদ মাহাতাব আরও জানান, একই দিন উখিয়ার একটি বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার পিস নিষিদ্ধ সিগারেটসহ রোহিঙ্গা খোরশেদ আলমকে (৪০) আটক করা হয়। এ ঘটনায় উখিয়া-টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আটক দুই জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম