বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৯:০৭আপডেট : ০১ মে ২০২৪, ১৯:১২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, বিএনপির ভাঙন আমরা চাই না। তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ঘরে এতো শত্রু, বিএনপির ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার (১ মে) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে ভেতরের অনেক কথা শোনা যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের কারও সঙ্গে কারও মিল নাই। যাকে পছন্দ হয় না, তাকে সরকারের এজেন্ট বলে। নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে দোষ দেয়।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা বিদেশিদের কাছে নালিশ করে। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরব বসন্ত। ৪০টা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যান কয়দিন আগে। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেন এতো প্রতিবাদ? পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটা গণতন্ত্রের অংশ। প্রফেসরকে লাঠিপেটা, কী নির্যাতন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, কী যে বর্বরতা! ভাবতে অবাক লাগে, এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, মানবাধিকারের কথা বলে!’

বিএনপি নেতাদের লজ্জা নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এক সময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন-অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায়, বিএনপি কালো চশমা পরেছে, তারা দেখতে পায় না।’

তিনি বলেন, ‘আদমজীর মতো জুটমিল যাদের হাতে বন্ধ হয়েছে, শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে এই দেশ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী। শ্রমিকের ওপর কোনও নির্যাতন নাই।’

শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরও করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না।’

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের